ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাংলার মানুষের কোন মাথা ব্যাথা নেই।
তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসায় আছে কি-না সেটা নিয়ে বাংলার ১৬ কোটি মানুষের মাথা ব্যাথার কোন কারণ নাই। এটা নিয়ে তাদের কিছু যায় আসেনা। খালেদা জিয়া একটি অন্ধকারের নাম। জিয়া পরিবার একটি খুনি পরিবার। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে।’
খালিদ মাহমুদ আজ ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে এ সব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় খালেদা জিয়ার কোন ভূমিকা নাই। বঙ্গবন্ধুর হত্যাকারীদের লালন পালন, মানুষ হত্যা, গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্রে তার ভূমিকা রয়েছে। 
এসময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক মো.তৌফিক ইলাহী চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  মুজিববর্ষ উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ ও জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। পরে তিনি সাবেক এমপি মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।    
প্রতিমন্ত্রী পরে ঘোষেরহাট বিআইডব্লিউটিএ’র লঞ্চঘাটে নৌচলাচল নির্বিঘœ ও সচল করার লক্ষ্যে সম্মুখস্থ নতুন চরের ড্রেজিং স্থান পরিদর্শন করেন।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat