ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী  উদ্যানের শিখাচিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এছাড়াও মাসব্যাপী কর্মসূচী পালন করবে দলটি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং সংসদ সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের  এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে মোকাবিলা করা হবে। বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্রকরে আন্দোলনের পায়তারা করছে জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে তাদের উদ্বেগ নেই। তারা এ ঘটনাকে আন্দোলনের ইস্যু করতে চায়। বিএনপি ছাত্র আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক আন্দোলনে বাতাস দিচ্ছে। তারা আইনের শাসন মানে না,  বিচার মানে না।
দলীয় নেতা-কর্মিদের উদ্দেশে কাদের বলেন, অতীতে বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।
এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat