ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখার পাশাপাশি বিচার প্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার স্বল্প সময়ে নিশ্চিত করণে সফলতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের গন্ডি পেরিয়ে বিশ^ দরবারে ব্যাপক প্রশংসিত হয়েছে। 
আজ শনিবার সংসদ ভবনস্থ কার্যালয়ে বরিশাল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, করোনা মহামারীকালে মানুষের বিচারিক সেবা অব্যাহত রাখতে তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করা হয়।
তিনি বলেন, ঐতিহাসিক ৬-দফা, মহানভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন গণ আন্দোলনে বৃহত্তর বরিশালের আইজীবীদের রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘঠিত মহান মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চলের আইনজীবীসহ সর্বস্তরের মানুষ মন্ত্রী আবদুররব সেরনিয়াবাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। 
এ সময়ে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইজীবীদের  দল-মতপার্থক্য ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশালের আইন আদালত অংগনের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বিশিষ্ট আইনজীবি গোলাম আব্বাস চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, আনিস উদ্দিন শহীদ, মোঃ আফজাজুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat