ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ১০৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিল আজ একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেছে। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে দু’পক্ষ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালীকরণ, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালুকরণ, গোইং গ্লোবাল পুনরায় চালুকরণ, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরুকরণ, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা , লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা এবং  উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগামে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।  
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম। 
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে গত ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা-উদ্ভাবন এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে আছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে ইউজিসি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat