ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের প্রাত্যহিক হিসেবে করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমন বেড়ে যাওয়ায় এ রেকর্ড হলো। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার নতুন রেকর্ডের কথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১৯,৭৮৯ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথম বারের মতো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়ার এক দিন পর এ রেকর্ড সৃষ্টি হলো। ওই দিন আক্রান্ত রোগির সংখ্যা ছিল ১০৬,১২২ জন।
ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৪৭,৭২০ জনে দাঁড়িয়েছে।
জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৬ ডিসেম্বর সপ্তাহান্তে যুক্তরাজ্যের বিভিন্ন পরিবারের প্রায় ১৪ লাখ মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়। ২০২০ সালের গোড়ার দিকে ছড়িয়ে পড়া এ মহামারি চলাকালীন সময়ে এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডনের হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের ঢেউয়ের তুলনায় তা অনেক কম।
যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভেদ বলেন, তা সত্ত্বেও এ ক্ষেত্রে কিছু আশার বানী রয়েছে। আর তা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগির হাসপাতালে ভর্তির হার কম। ব্রিটেনের দু’টি গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat