ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।  তাঁর দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনামতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসা করছেন।
শাহাব উদ্দিন আজ মৌলভীবাজারের বর্ণি ইউপি অফিস (ফকিরের বাজার) মনারাই মনাদি বাজার রাস্তার পার্শ্ববর্তী বরুদল নদীর ওপর ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশের মানুষের সার্বিক অবস্থার উন্নতির কথা উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ, হাসপাতাল,  বিদ্যুৎ, ব্যাংক সবই নির্মাণ করা হচ্ছে। দেশে কেউই আর ভূমিহীন, গৃহহীন থাকছে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, সাত কোটি টাকা ব্যয়ে এখানে ব্রিজ নির্মাণে অনেকের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।
এর আগে মন্ত্রী ফকিরের বাজার-দাসের বাজার রাস্তা হতে গোডাউন বাজার রাস্তা হয়ে উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat