ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন নয়।
তিনি বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক শরীকদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়। তাদের আসল দাবি কি নিরপেক্ষ নির্বাচন, না সরকার উৎখাত? 
হাসানুল হক ইনু আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।  রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
তিনি  বলেন, ‘বাংলাদেশে চলমান রাজনীতির প্রধান প্রশ্ন, মূল বিরোধ নিরপেক্ষ নির্বাচন, না-কি ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় সাংবিধানিক রাজনীতিতে যে পরিবর্তনের ধারার সূত্রপাত হয় তা রোধ করা, পাল্টে দেয়া? নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়ন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকারের ধরণ, ধারণ, ক্ষমতা, এখতিয়ার, ভূমিকা ইত্যাদি কি আসল বিষয় না-কি নির্দলীয় সরকারের নামে বর্তমান সরকারকে হঠিয়ে বা পদত্যাগে বাধ্য করা বা উৎখাত করা আসল বিষয়?’ 
জাসদ সভাপতি বলেন, দেশে ক্ষমতার বিরোধ হচ্ছে, সংঘাত হচ্ছে। এই বিরোধে একপক্ষ বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব ভিত্তি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের মৌলিক নীতিমালা, মীমাংসিত মৌলিক বিষয় বিরোধী পাকিস্তানপন্থী ধর্মান্ধ সাম্প্রদায়িক ধারা, আরেকপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অসাম্প্রদায়িক শক্তি। তাই শুধু নিরপেক্ষ নির্বাচন এই রাজনৈতিক বিরোধ, ক্ষমতার বিরোধের অবসান করে গণতন্ত্র, রাজনৈতিক শান্তি স্থিতিশীলতা দিতে পারছে না।
তিনি বলেন, অতীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরপেক্ষ নির্বাচনের পর এই মীমাংসিত মৌলিক রাজনৈতিক বিরোধের সমাধান হয়নি।  যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে নির্বাচনের পর সরকার গঠিত হয়েছে। ক্ষমতায় থেকেই রাষ্ট্রীয় মদদ দিয়ে বাংলাভাই, জেএমবির মত তালেবানি শক্তি তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিন্থ করতে ২১ আগস্টের মত ঘটনা ঘটিয়েছে।  
তিনি বলেন, এই যুদ্ধ পরিস্থিতির অবসান, বিরোধের অবসান, সংঘাতের অবসান করে গণতন্ত্র ও রাজনৈতিক শান্তি চাইলে শুধুমাত্র নির্বাচন না, মীমাংসিত মৌলিক রাজনৈতিক প্রশ্নে ঐকমত্য প্রয়োজন।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। খসড়া রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করেন দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাখাওয়াত হোসেন রাঙ্গা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহহিল কাইয়ূম  প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat