ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলায় মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ সিকদারের ছেলে দুলাল (৪০) ও সাতানি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে রিপন (২৬)।মামলা সূত্রে জানাযায়, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের কান্দিলা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় ওই মাইক্রোবাসের আরোহী দুলাল ও রিপনের কাছ থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহীনুল কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পরে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ৯জন সাক্ষীর মধ্যে ৬জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।টাঙ্গাইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম খান বলেন, দুলাল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছে। রায় ঘোষণার পর অন্য আসামি রিপনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat