ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার সময় উন্নয়ন হয়নি, শুধু ভাষণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করছেন।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বিরলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, আওয়ামী লীগ নেতা রমাকান্ত রায় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের অভাব নেই। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আমাদের সক্ষমতা বেড়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ভ্রমন এবং ভাতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের শুধু সম্মান করেননি, তিনি মানবতার মা হয়ে মুক্তিযোদ্ধাদের আত্মমর্যাদার সহযোগী হিসেবে তাদেরকে বাড়ি করে দিচ্ছেন। 
এর আগে প্রতিমন্ত্রী বিরলের ফারাক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন। কেন্দ্রটি নির্মাণে এক কোটি ৪৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি বিরলের পাইকপাড়ায় পুরিয়া, বরইল ও ছোট বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনও উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat