ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসে পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হয়েছে।
ব্রিফিংয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে শুক্রবারের বৈঠক সন্তোষজনক হওয়া ও বেশকিছু দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
এর আগে ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশের অভিযানে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য।
ওইদিন রাতেই উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সিলেট সফর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রাতে ঢাকায় ফিরেন। এরপর আজ দুপুরে সার্বিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat