ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ১০৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেরার নগর উদ্যানে নারী উদ্যোক্তাদের উদ্যোগে বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বসন্ত মেলা চলছে। মেলায় ৫০টি স্টলের মধ্যে ৩০টি স্টল দেশি খাবারের।
মেলা ঘিরে দেখা যায়, ঘরের তৈরি খাবারের মধ্যে রয়েছে সবজি রোল, চিকেন রোল, গজা, সন্দেশ, পাকোড়া, চকলেট, নারু, মোয়া, বিভিন্ন ধরনের কেক, পিঠা, আঁচার, মধু, হাতের তৈরি গহনা, মেলার পরিচালক জেবুন্নেছা শাহনাজ জানান, ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করি। আট মাসে ভালো সফলতা পাই। কেক তৈরির ক্রিমটা বেশি বিক্রি হয়।
এ মেলার আয়োজক নারী উদ্যোক্তা হালিমা খাতুন রিতু জানান, কেনা-বেচা ডট কম ফেসবুক গ্রুপের মাধ্যমে এ মিলনমেলা। এখানে মোট ৪৫ টি স্টল রয়েছে। নারী উদ্যোক্তা রয়েছেন শতাধিক। বিক্রি ভালই হচ্ছে। ইতিপূর্বে একদিনের আয়োজনের করেছি। মানুষের প্রচুর আগ্রহ দেখে, এবারও তিন দিনের আয়োজন করেছি। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। তিনি আরও জানান, কাজ শুরু করার সময় আমার টাকা ছিলো না। ফেসবুকে পোস্ট করি, একজন রোস্ট পোলাও অর্ডার করেন। তার থেকে অগ্রীম ৩০০ টাকা নিয়ে ৫৩০ টাকা পণ্য বিক্রি করি। আলহামদুরিল্লাহ, এখন গত দশ মাস কাজ করে আমি লক্ষ টাকা আয় করেছি।
ক্রেতা মনির খন্দকার এসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। তিনি বলেন, মেলায় বেশি ভালো লেগেছে দেশি খাবারের সমাহার। বিশেষ করে সুস্বাদু পিঠা নজর কেড়েছে।
আয়োজক কমিটির সদস্য জান্নাতুল পলি জানান, আমাদের ফাগুনী ভালোবাসার উৎসব এটি। এখানে ঘরোয়া খাবার, খাদি, বাটিক, হাতের কাজের পোশাক, শিশুদের নান্দনিক পোশাক মেয়েদের সাজ সরঞ্জাম, নকশি কাঁথা, থ্রি পিস, টু-পিস, মধু, কলোজিরা, মৃৎ শিল্পসহ শতাধিক পণ্যের সমাহার ঘটেছে। এখানে বেশি হচ্ছে ঘরোয়া খাবারের স্টল। খাবার বেশি বিক্রি হচ্ছে। প্রত্যাশার থেকে বেশি ক্রেতা এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat