ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে এবং এমনকি রাজাকার, আলবদর ও তাদের উত্তরসূরীরাও যদি ষড়ষন্ত্র করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের রুখে দিবে এবং প্রতিরোধ করবে।
তিনি বলেন, বাংলাদেশ ভেসে আসা দেশ নয়। বঙ্গবন্ধুর নির্দেশনায় বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে।
মন্ত্রী আজ ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন কেন্দ্র, সেচ প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ও আনসার সদস্যদের জন্য ব্যারাক ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এই পথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে। আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে দূর করে ফেলেন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে ৩টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন ও কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat