ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
আজ বুধবার সকালে কক্সবাজার শহরের জারা কনভেনশন সেন্টারে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। অথচ বিএনপি এই সত্যকে স্বীকার করতে চায়না।’ 
তিনি বলেন, আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদেরকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে টিকে থাকতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আত্ম-মর্যাদার সাথে আরো সামনে এগিয়ে যেতে হবে। 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দেশে করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাংগঠনিক কার্যক্রম আরো বেশি গতিশীল করতে বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রাণ তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে কক্সবাজারে এই আয়োজন। 
সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং  বেলুন উড়িয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা,  অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, শাহিন আক্তার এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি  প্রমুখ বক্তব্য দেন। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ৩ হাজার প্রতিনিধি অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat