ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করতে ডিএনসিসি এবং নগদ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ রাজধানীর গুলশান-২ এ (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এসময় মেয়র বলেন, ‘ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই নিজের ট্যাক্স প্রদান করতে পারবে। ঘরে বসেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন করতে পারবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার হাত ধরে প্রতিদিনই ই-সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়ত অটোমেশনের পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ডিএনসিসি একটি পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে।
আতিকুল ইসলাম বলেন, রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম নগদ।
ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat