ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-২৯
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাদের তৃতীয় আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেছে। এর আগে ২০১০ সালে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং ২০১৮ সালে একই এয়ারপোর্টে একটি প্লাটিনাম লাউঞ্জ চালু করে।
সিটি ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উন্নত বিশ্বের যে কোনো লাউঞ্জের সমতুল্য এ লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে নানান সেবা, যার মধ্যে বিজনেস সেন্টার, নামাজের স্থান, উচ্চগতির ইন্টারনেট, আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস ডেস্ক ইত্যাদি অন্যতম। এই লাউঞ্জটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্লাটিনাম কার্ড মেম্বারদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকছে। এখানে অতিথিদের জন্য পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের খাবার থাকছে। এই লাউঞ্জের সঙ্গেই রয়েছে একটি মুজিব কর্ণার, যার সংগ্রহে থাকা হাজার খানেক বই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় ভূমিকা রাখবে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাউঞ্জটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও পরিচালক তাবাসসুম কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, লাউঞ্জটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান তার বক্তব্যে এই বিশেষ পরিষেবা চালু করার জন্য সিটি ব্যাংককে অভিনন্দন জানান এবং অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে যাত্রীদের যাতায়াতকে উপভোগ্য করার প্রচেষ্টায় সরকারের সাথে ব্যাংকটি যৌথভাবে কাজ করার জন্যে সন্তোষ প্রকাশ করেন।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘অভ্যন্তরীণ লাউঞ্জ আমাদের কার্ড মেম্বারদের দেওয়া আন্তর্জাতিক মানের সেবা প্রতিশ্রুতি পূরণের সফল নিদর্শন। আমরা ভবিষ্যতেও এই ধরনের নানা সুবিধা আমাদের গ্রাহকদের দিয়ে যাব এবং বাংলাদেশের ক্রেডিট কার্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে কাজ করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat