ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট কমাতে মঙ্গলমাঝি, সাত্তার মাদবর-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল নির্বিঘœ রাখতে শরীয়তপুরের জাজিরার মঙ্গল মাঝির (সাত্তার মাদবর) ঘাটে নতুন আরেকটি ফেরিঘাট চালু হয়েছে। আজ বুধবার নতুন ঘাটটিতে ফেরি নোঙর ও যানবাহন ওঠানামা পুরোদমে শুরু হয়।
সোমবার বিকেলে ঘাটে যুক্ত করা হয়েছে পন্টুন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষামূলকভাবে কর্ণফুলী নামের একটি ছোট ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে জাজিরার সাত্তার মাদবর নতুন ফেরিঘাটে ।
বিআইডব্লিটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক ওবায়দুল করিম খান বলেন, মঙ্গল মাঝির  নতুন ঘাটটির কাজ শুরু হয় ১৯ এপ্রিল। সাতদিনে ঘাটের কাজ শেষ হয়। নতুন ঘাটটির ফলে এখন মঙ্গলমাঝি ঘাটে একসঙ্গে তিনটি ফেরি নোঙর ও যাত্রী-যানবাহন ওঠানামা করতে পারবে। আগে ঘাটটিতে দুটি ফেরি নোঙরের সুযোগ ছিল। মাঝেমধ্যেই আবার একটি নোঙর করলে আরেকটি নোঙরের করার জন্য অপেক্ষা করতে হতো। এতে যানবাহনকে বেশি সময় ঘাটে অপেক্ষা করতে হতো। আসন্ন ঈদে যানবাহনের সংখ্যা বাড়বে। তাই নতুন ঘাট স্থাপন করা হয়েছে। নতুন ঘাটটিতে মিডিয়াম, কে-টাইপ ও ডাম্প ফেরি নোঙর করছে। ফলে ফেরি চলাচলে আরও গতি আসবে। ঘাটে যানবাহন নিয়ে যাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। এছাড়া এই রুটে দিনে-রাতে মোট ৮টি ফেরি চলাচল করছে। আরও দুটি ফেরি যুক্ত করার পরিকল্পনা চলছে। তিনি বলেন, পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া-মঙ্গল মাঝি ও বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে ২৪ ঘণ্টা ফেরি সচল থাকবে।
ঘাট এলাকার বাসিন্দা কাজি মো. বাচ্চু  ও জামাল হোসেন ফকির বলেন, আগে একটি ফেরি ঘাট ছিল। এতে আমাদের সড়কটিতে যানজট লেগেই থাকতো। নতুন আরেকটি ফেরি ঘাট হওয়া যানজট কমেছে। এতে যাত্রী, গাড়ির ড্রাইভার ও আমাদের জন্য ভালো হয়েছে।
এদিকে, ফেরির পাশাপাশি মঙ্গল মাঝির ঘাটে  ২০টি লঞ্চ ও ২৩টি স্পিডবোট সচল রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat