ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস উদযাপন উপলক্ষে আজ রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, শহর শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশের আগে শ্রমিকলীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat