ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষকরা হলো বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। জাতি গড়ার কারিগর হিসাবে জাতিকে মানসম্মত শিক্ষা উপহার দেয়ার দায়িত্ব হলো শিক্ষকদের।
আজ বিকেলে ময়মনসিংহে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্বাধীনতা চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকির হোসেন আরো বলেন, মা-বাবার পাশাপাশি শিক্ষকদেরকে ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের হতে হবে আন্তরিক ও নিবেদিত প্রাণ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সেজন্যই বঙ্গবন্ধু সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে কোন সরকারই প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে কোন উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছেন। সেইসাথে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিন বিনা মূল্যে বই তুলে দিচ্ছেন। দেওয়া হচ্ছে উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধা।
পিটিআই সুপারিনটেনডেন্ট রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মির্জা হাসান খসরু, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat