ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন আরোহীর নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের নলছাটায় একটি অরক্ষিত গেটে তালভর্তি পিকআপের সাথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিটকে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat