ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ঢামেকের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাথায় আঘাতজনিত কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হয়েছে রাজীবের। এর পাশাপাশি শ্বাসকষ্টও বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। ওই সময় তার হাতটি গাড়ি থেকে সামান্য বেরিয়েছিল। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করতে যায়। এতে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। রাজীব বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। পরে ঢামেকে দেখতে গিয়ে রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করার ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া সুস্থ হলে তাঁকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat