ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরী।
গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ‘মিটিং অব দি এডুকেশন ৪.০ এলায়েনস’ এর সভায় চার জন বক্তার অন্যতম হিসেবে ডা. দীপু মনি এ কথা জানান।
আজ শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
ন্যাশনাল ব্লে­ন্ডেড এডুকেশন মাষ্টার প্লান (২০২২-২০৩১) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে ‘ক্লোজিং দি এডুকেশন গ্যাপ এসিইলেরেটর’ এ বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। এ সেশনে শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। 
এ ছাড়া ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘হয়য়ার উইল দি জবস অব টুমরো কাম ফর্ম?’ শীর্ষক প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন।
এ সময় তার সাথে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শাম্পান, সুইডেনের অর্থমন্ত্রী মিকায়েল ড্যামবার্গ এবং নেদারল্যান্ডস এর বুর্টজর্গ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়স ডি ব্লক। 
আলোচনায় মডারেটর ছিলেন নিউইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর রেবেকা ব্লুমেনস্ট্যাইন। 
আলোচনায় অংশ নিয়ে ডা. দীপু মনি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন সূচিত হচ্ছে, তথ-প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার উপযোগী যে মানব সম্পদ তৈরীর কর্মযজ্ঞ শুরু হয়েছে, সমতা, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক যে সকল নীতি অনুসৃত হচ্ছে সে সকল বিষয়ে আলোকপাত করেন।
নতুন প্রজন্মের জন্য মানুষ ও পৃথিবীর কল্যাণ কেন্দ্রিক কর্মসৃজন করা, নারীর কর্মজগতে প্রবেশকে অবাধ করাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat