ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৪০ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। শনাক্তের হার দশমিক ৬৩ শতাংশ। আগের দিন ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৮ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat