ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। বিভিন্ন সময়ে তারা হুমকি দিয়ে আসছে, শুধু হুমকির মধ্যেই তারা আছে। তারা বলে কঠোর আন্দোলন করব। এগুলো আমরা মোকাবেলা করে এসেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ একাই  যথেষ্ট। 
আব্দুর রাজ্জাক আজ বৃহস্পতিবার সকালে নাটোরের সদর উপজেলার খোলাবাড়িয়ায় ঔষধি গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, দেশকে পিছনে নিয়ে যেতে চায়। আর আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবেলা করে দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে চায়। বর্তমান সরকার বৈধ ও সাংবিধানিক সরকার। এ সরকার ক্ষমতায় থাকাকালে সরকারের দায়িত্ব হলো- সকল মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। কাজেই, আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকান্ড বিএনপিকে করতেদেয়া হবে না।
আব্দুর রাজ্জক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সেক্টরে দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এর ফলে আওয়ামী লীগের ভিত্তি হয়েছে দেশের আপামর জনগণ। এসব উন্নয়নমূলক কাজের জন্যই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। অন্যদিকে বিএনপি আর কোনদিন মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবে না।
এর আগে মন্ত্রী ঘৃতকুমারী বা অ্যালোভেরার মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। খোলাবাড়িয়া গ্রামে প্রায় ৪৫০০ কৃষক ঘৃতকুমারীসহ বিভিন্ন ঔষধি ফসল চাষ করছেন। ন্যায্যমূল্য না পাওয়া, বাজারজাতে সমস্যাসহ বিভিন্ন সমস্যার কথা এসময়  কৃষকেরা তুলে ধরেন এবং ঔষধি ফসল চাষের সুরক্ষায় ও বিকাশে সরকারের  দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসময় কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করতে আমরা কাজ করছি। সেজন্য প্রচলিত ফসলের পাশাপাশি কৃষকদেরকে অপ্রচলিত অর্থকরী ফসল চাষেও উৎসাহ ও প্রণোদনা দেয়া হচ্ছে।দেশে ও আন্তর্জাতিক বাজারে  এই অ্যালোভেরার অনেক চাহিদা রয়েছে।খোলাবাড়িয়া গ্রাম অ্যালোভেরাসহ বিভিন্ন ঔষধি ফসল চাষের উদাহরণ। এর চাষ সারা দেশে ছড়িয়ে দেয়া ও সুষ্ঠু বাজারজাতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কম সুদে ঋণ প্রদান, রপ্তানির ব্যবস্থা ও প্রক্রিয়াজাতে উদ্যোগ গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া, নাটোরের কৃষিপণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ফসল রাখার সমন্বিত বামাল্টিপল কোল্ড স্টোরেজ শীঘ্রই নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। 
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, রত্না আহমেদ, শামীমা ইয়াসমিন ওহোসনে আরা, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat