ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায় : নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (৩ জুন) কালিয়া থানায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে তিনজনকে পল্লী করে মামলা করেন। আসামিরা হলেন- উপজেলার বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মোহাম্মদ ওরফে ইসলাম শেখ (১৯), মো. লাভলু মোল্লার ছেলে আশিক মোল্লা (২০), ও মোঃ শহিদুল গাজীর ছেলে মো. কালু গাজী (২১)। এ ঘটনায় কালিয়া থানা পুলিশ ইসলাম শেখ ও আশিক মোল্লা কে গ্রেফতার করেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৮ মে) প্রতিবেশী আমিন শেখ এর বাড়িতে সুন্নাতি খাৎনা অনুষ্ঠানে ওই ছাত্রী ও তার মা রাতে ওই বাড়িতে বেড়াতে যায়। ভুক্তভোগী ওই ছাত্রী নিজ বাড়িতে আসার পথে ৩ ধর্ষক তার গায়ে থাকা ওড়না ছিনিয়ে নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বুড়িখালি নবগঙ্গা নদীর পূর্ব পাশের শন্তোষ প্রামানিকের পতিত জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষক নুর ইসলাম ধর্ষণের ঘটনা মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে ঘটনা পুলিশ জানতে পেরে গত বৃহস্পতিবার ইসলাম শেখ ও আশিক মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনলে তারা ধর্ষণের ঘটনা স্বীকার করে, পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।
কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, গত ২৮ মে শুক্রবার রাত ১১টার সময় উপজেলার বুড়িখালি গ্রামের দল বেধে ধর্ষণের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (২ জুন) রাতে ওই গ্রামের মেম্বার থানায় ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করি এবং অভিযুক্ত ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। পরে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে ওই দুই যুবককে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat