ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, ভেজাল এবং নকল পণ্য প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবশ্যই সময়োপযোগী এবং যথাযথ উদ্যোগের মাধ্যমে এই আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। 
সংসদ ভবনের শপথ কক্ষে ইউরোপীয়ন ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) এর বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’ এর আওতায়  সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩’- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। 
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ।  সূচনা বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ইমপোর্ট ট্রেড, কনজ্যুমারস রাইট এবং ন্যাশনাল বাজেট ২০২২-২৩’- এর ওপর আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. শফিকুজ্জামান। ‘জাতীয় অর্থনীতিতে ডিজিটাল বাংলাদেশের ভূমিকা’র ওপর আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার উপরে আগত সংসদ সদস্যবৃন্দ সরব অংশগ্রহণ করেন। ডিটি গ্লোবালের সানিন জানানোভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করে চলেছেন। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সম্পৃক্ত হতে পারেন। 
বাজেট ডিব্রিফিং সেশনে  হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আ,ফ,ম রুহুল হক, মতিয়া চৌধুরী, উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম টিটু, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, রুমিন ফারহানা, বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকার,  সৈয়দা রুবিনা আক্তার, বেগম রুমানা আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম, বেগম আরমা দত্ত, বেগম বাসন্তী চাকমা, বেগম নাহিদ ইজাহার খান, বেগম সুবর্ণা মুস্তাফা, বেগম শবনম জাহানসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 এছাড়াও অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat