ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৫৭টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৮৬টি, সৌদি এয়ার লাইন্সের ৬০টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ১১টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।
বুলেটিনে বলা হয়, মোট ১৫৭টি হজ ফ্লাইটে ৩ হাজার ৮৯০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামীকালের মধ্যে সব হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। হজযাত্রীদের শেষ ফ্লাইট আগামীকাল ।
বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ মহিলা হজ যাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজ যাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫ দশমিক ৮১ শতাংশ। এছাড়া হজ যাত্রীদের মধ্যে ৩৭ শতাংশ হচ্ছেন ঢাকা বিভাগের হজ যাত্রী।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়।
আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট ।
এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন মহিলাসহ ১২ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat