ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পোস্তগোলা ব্রিজে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম জুয়েল (৪২)।নিহত জুয়েল মাগুরা জেলা সদর থানার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার পুত্র। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় জুয়েল গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর গ্রীন লাইন পরিবহনের বাসটি পালিয়ে যায়। নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, সাইফুল ইসলাম জুয়েল রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারির কাজ করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দু’ মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। বাড়ি থেকে পাঠানো খাবার আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat