ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (রবিবার) ‘২০০ কোটি’ কোভিড-১৯ টিকার ডোজ প্রদানের মাইলফলক অতিক্রম করায় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।
আজ দুপুর ১টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সারা দেশে মোট ২,৬৩,২৬,১১১ টি সেশনের মাধ্যমে ২,০০,০০,১৫,৬৩১টি ডোজ প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ এপর্যন্ত ন্যূনতম একটি ডোজ পেয়েছে এবং ৯০ শতাংশ সম্পূর্ণরূপে ডোজ সম্পন্ন করেছে। 
এই ‘অসাধারণ’ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের টিকাদান অভিযানকে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন, তাদের জন্য তিনি গর্বিত।
তিনি আজ এক টুইট বার্তায় বলেন, আবার ইতিহাস গড়ল ভারত! ২০০ কোটি টিকা প্রদানের বিশেষ সংখ্যা অতিক্রম করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন। ভারতের টিকাদান অভিযানকে ব্যাপকতা ও গতিতে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন তাদের জন্য আমরা গর্বিত। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করেছে।
এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, ভারতে গত ২৪ ঘণ্টা (আজ সকাল ৮টা পর্যন্ত) ২০,৫২৮ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৪,৩৭,৫০,৫৯৯। এর মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩,৪৪৯ জন। 
৪৯ জন নতুন মৃত্যুর সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৫,৭০৯-এ পৌঁছেছে। বার্তমানে আক্রান্তের হার ০.৩৩ শতাংশে দাঁড়িয়েছে আর সুস্থ হওয়ার হার বর্তমানে ৯৮.৪৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat