ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল:-নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে নির্মাণাধীন রেললাইনের পাশের খাল থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাক ঠোকরানো মরদেহটি বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নবজাতকের লাশ দেখতে পান খালপাড়ের গৃহবধূ নিপা বেগম। এ সময় মৃত নবজাতকটিকে কাক ঠুকরিয়ে খাচ্ছিল। তার পিঠের অনেকখানি খেয়ে ফেলেছে কাকটি। খালের মধ্যে একটি কাঠেরগুড়ির ওপর নবজাতকের মরদেহ রাখা ছিল।

বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে আশেপাশের লোকজন ফুটফুটে নবজাতককে দেখতে ভিড় করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় লোকজন জানান, ছেলে সন্তান নবজাতকটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় নবজাতকটি কে বা কারা ফেলে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, নবজাতকটির বয়স প্রায় আটমাস। কারো হয়ত অবৈধ সন্তান এখানে ফেলে দিয়েছে। এমন নিষ্ঠুর ও অমানবিক ঘটনার ধিক্কার জানিয়েছেন সবাই।

সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat