ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১০ শতাংশে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন। আগের দিন ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬২০ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৬২ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩২ জন। শনাক্তের হার ৮ দশমিক ৫১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat