ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাঙ্খিত বৃষ্টি শুরু হওয়ায় বগুড়ার মাঠে মাঠে এখন পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। কোন কৃষক জমি চাষে আবার কেউ বা আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
আমন চাষে গত বোরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানালেন শাজাহানপুরের কৃষক সামাদ। তিনি জানালেন যদি প্রকৃতিক দুর্যোগ না হয় তা হলে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেধে দেয়া আমনের লক্ষ্যমাত্র পার হয়ে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলায় এবার ১ লাখ ৮২ হাজার ৯৫০ হেক্টর জামিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সব ঠিক ঠাক থাকলে এবার আমনের বাম্পার ফলন হবে। বিভিন্ন সরু উচ্চ ফলশীল ধান জাতের ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ৭৫. বিনা ধান-১৭সহ অনেক জাতের ধান রোপণ করা হচ্ছে। এ জাতে গুলোতে বিঘা প্রতি গড় উৎপাদন ১৫ থেকে ১৬ মণ । এ জাতের ধান আগাম চাষ হয়ে থাকে।
কৃষি কর্মকর্তা আরো জানান,এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫৩ হাজার মেট্রিক টনের অধিক(চাল আকারে)। এ পর্যন্ত জেলায় কৃষক ৪০ শতাংশ জমিতে আমন রোপণ করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আরো জানান, গত বছর জেলায় ১ লাখ ৫১ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। এবার ৩০০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। গত বছর ৫লাখ ৫১ হাজার(চাল আকারে) মেট্রিক টন আমন উৎপাদন হয়ে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat