ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দু’জন সংসদ সদস্য।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি দীপংকর তালুকদার এমপি’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয়শ’ নেতা-কর্মী।
দীপংকর তালুকদার এমপি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু-সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করেন।
পরে টুঙ্গিপাড়া মিলনায়তনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী এবং সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন ও সাধারন সম্পাদক মো. শাহজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, সদর, পৌরসভা, ওয়ার্ড সহ ১০টি উপজেলার আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ছয়শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, আজ মঙ্গলবার ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ দুপুর সাড়ে ১২ টায় ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু-সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।
এ সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনশ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat