ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। আগের দিনও এই রোগে ১ জনের মৃত্যু হয়। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৫৪ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। আগের দিন ৩ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৯৮ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ৪ দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯০ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat