ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।
আজ বিকেলে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক, আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রকারীদের দল। ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছিল। এখন নির্বাচন আসলে তারা ভয় পায়। ক্ষমতায় যাওয়ার জন্য কানাগলি খুঁজতে থাকে। 
তিনি বলেন, জাতির মুক্তি ও একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। বারবার কারাবরণ করেছেন। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন। খুনিরা ভেবেছিল, তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করা যাবে। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু মানুষের মণিকোঠায় বেঁচে আছেন।
শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat