ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আগের দিন ৫ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৬৬ শতাংশ। 
সোমবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ০৮ শতাংশে।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৯ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat