ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার কাহালু উপজেলার দূর্গাপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রাব্বি হোসেন (২২), মো. হাবিবুর রহমান রনি (২৫), মো. ইসমাইল হোসেন তরু (২১), মো. মোমিন (২১), মো. আহসান হাবীব (২০), মো. ফারদিন চৌধুরী (২২), অন্তুর সরকার (২১) ও মো. রাহুল খান কারিম (২১)।
শুক্রবার দুপুরে বগুড়ার ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বগুড়া ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কাহালু উপজেলার দূর্গাপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল,দেশীয় অস্ত্র এবংবিভিন্ন সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat