ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাশিয়ার নাগরিকদের প্রতি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আংশিক সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। এতে দেশটিতে নতুন করে প্রতিবাদ জানানো শুরু হয়েছে। খবর এএফপি’র।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘এই ছয় মাসের যুদ্ধে রাশিয়ার ৫৫,০০০ সৈন্য প্রাণ হারিয়েছে।’
‘আরও চান? না? তাহলে প্রতিবাদ করুন। ফিরে যান। পালিয়ে যান বা ইউক্রেন সৈন্যের কাছে আত্মসমর্পণ করুন।’
জেলেনস্কি আরও বলেন, ‘আপনারা ইতোমধ্যে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতন করাসহ সব ধরনের অপরাধ করেছেন। কারণ, আপনারা নীরব ছিলেন। কারণ, আপনারা নীরব রয়েছেন।’
‘রাশিয়ার মানুষের জন্য পথ বেছে নেওয়ার আপনাদের এখনি সময়। এক্ষেত্রে আপনাদের বাঁচা বা মরার পথ বেছে নিতে হবে। আপনাদের শারীরিকভাবে ভাল থাকার বা পঙ্গু হওয়ার পথ বেছে নিতে হবে।’
জেলেনস্কি বলেন, রাশিয়ার নারীদেরকে তাদের স্বামী, সন্তান ও নাতিদের বাঁচানোর পথ বেছে নিতে হবে বা তাদেরকে মৃত্যু, যুদ্ধ ও এক ব্যক্তির (পুতিন) হাত থেকে রক্ষার চেষ্টা করতে হবে।
আংশিক সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর বুধবার রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ চলাকালে ১৩শ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat