ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলা শহরকে যানজট মুক্ত ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে আজ উচ্ছেদ অভিযান শুরু করেছে জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, সকাল থেকে শহরের পূর্ব বাজার, ধানমন্ডি মোড়, সদর রোডের পুরো রাস্তায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারেনা। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জয়পুরহাট জেলা শহরকে যানজট মুক্ত করতে বিশেষ এ অভিযানে ট্রাফিক পুলিশের (টিআই) নাজমুল হোসেন, ফরিদ হোসেন, ট্রফিক সার্জেন্ট দেলোয়ারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat