ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে রেভল্যুশনারি গার্ডের পাঁচ সদস্য  নিহত হয়েছে বলে  স্বীকার  করেছে ইরান । দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ  জানানো হয়, দুই দিন আগে শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার সিস্তান-বেলুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানে লড়াইয়ের খবর  দেয় এবং  পরে দুই কর্নেলসহ ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের চার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা  ইরনা জানিয়েছে,"শনিবার রাতে আধাসামরিক বাহিনীর একজন সদস্যের মৃত্যুর পর জাহেদানে শুক্রবারের সন্ত্রাসী ঘটনায় গার্ডদের মধ্যে শহীদের সংখ্যা বেড়ে পাঁচ হয়।"
গার্ডসের একটি বিবৃতি উদ্ধৃত করে সরকারী বার্তা সংস্থা জানিয়েছে, সংঘর্ষের সময় ইরানের আদর্শিক  সেনাবাহিনী গার্ডের অতিরিক্ত ৩২ জন সদস্য আহত হয়েছে।
দেশটির কঠোর পোশাক বিধি  লঙ্ঘনের অভিযোগে কুর্দি নারী মাহসা আমিনি (২২) পুলিশ কর্তৃক  গ্রেফতার ও পরে সেপ্টেম্বরে তার মৃত্যুর পর দেশব্যাপী অস্থিরতা শুরু হয়। ওই ঘটনার সাথে সহিংসতা সম্পর্কিত কিনা তা স্পষ্ট না।
তবে এক সুন্নি মুসলিম ধর্ম প্রচারক মোলাভি আবদোল হামিদ বুধবার তার ওয়েবসাইটে বলেছেন যে একই প্রদেশের এক একটি কিশোরী  মেয়ের ধর্ষণের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক একটি মামলার পরে সম্প্রদায়টির ভেতরে উত্তেজনা দেখা দিয়েছে।
হতাহতের সংখ্যা না জানিয়ে সিস্তান-বেলুচেস্তানের পুলিশ প্রধান, রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রদেশে তিনটি থানায় হামলা হয়েছে।
গার্ডস ঘোষণা করে নিহতদের মধ্যে ছিলেন আইআরজিসি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি ও প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat