ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসান আল বোলকিয়াহ মুইজাদ্দীন ওয়াদ্দাওউলাহ’র প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তার এই সফরকালে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। 
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি, আমাদের মধ্যে (বাংলাদেশ-ব্রুনাই) তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।’    
যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হতে পারে, সেগুলো হলো- দ্বিপাক্ষিক বিমানচলাচল চুক্তি, বাংলাদেশী জনশক্তি নিয়োগ সহযোগিতা এবং দু’দেশের নাবিকদের স্বীকৃতি সনদ।
সুলতান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এদেশে এই প্রথম সফরে আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালের এপ্রিল মাসেই এই সফরটি চূড়ান্ত হলেও কোভিড-১৯ মহামারির কারণে সফরটি বিলম্বিত করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানাবেন।
সফরকালে ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এছাড়াও সুলতান সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
সফরকালে হাসান আল বোলকিয়াহ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। 
২০১৯ সালের এপ্রিল মাসে ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর করেন।
ওই সফরকালে বন্ধুপ্রতীম দেশ দুটির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat