ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দলের নেতা হিসাবে যতদিন দুর্নীতিবাজ তারেক রহমান ও বেগম খালেদা জিয়া থাকবেন ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না।
আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলির মাঠে উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ২০২৯ সালের পরে আপনাদের ভাবতে হবে। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি, না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক রহমান ও খালেদা জিয়া ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাটপার বলছে। তাই মানুষ আপনাদের ভোট দিবে না।  
তিনি বলেন, ২০০৬ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে ৩০ টি সিটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ৩০ সিটের নিচে নিয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। এদেশের মানুষ তাকে শিক্ষা দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে ১০ সিটের নিচে নিয়েই আছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারাগারে বন্ধি। শেখ হাসিনার মায়ার কারণে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দুর্নীতির কারণে একজন কারাগারে আরেকজন পলাতক।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat