ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে উদারভাবে স্বাগত জানানো হবে।
আজ ইসি সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। তবে, যারা আগ্রহী তাদের ভিসা পেতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।’
আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের অংশ নেয়ার সুযোগ আছে কিনা, এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে। এটা যখন হবে, দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে।’
এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি নির্বাচনে দাঁড়াবেন, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে করতে হবে। তিনি নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat