ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামি পরশু ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিবে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী।  
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর যশোর বোর্ডের অধীন ১০ জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭০৯ জন।এর মধ্যে যশোর জেলা থেকে ১৮ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী, নড়াইল জেলা থেকে ৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী, ঝিনাইদহ জেলা থেকে ১২ হাজার ৯৪ জন পরীক্ষার্থী, মাগুরা জেলা থেকে ৫ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী, খুলনা জেলা থেকে ১৯ হাজার ৯৭৩ পরীক্ষার্থী, বাগেরহাট জেলা থেকে ৭ হাজার ৪৮ জন পরীক্ষার্থী, সাতক্ষীরা জেলা থেকে ১১ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী, কুষ্টিয়া জেলা থেকে ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী, চুয়াডাঙ্গা জেলা থেকে ৫ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী এবং মেহেরপুর জেলা থেকে ৩ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, বোর্ড কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত করার জন্য সর্বাতœক ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার নিয়ম-নীতি কঠোরভাবে পালনের জন্য প্রত্যেক কেন্দ্র সচিবের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান বলেন, পরীক্ষায় যে কোন ধরনের অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য আমরা পরীক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat