ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগই জয়লাভ করবে। 
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
আমু আরো বলেন, বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সমাবেশে যে লোক জড়ো করা হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। আর আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আজকে মহাসমাবেশ করে কেউ যদি মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপরে পানির মতো একটি সংগঠন, সে ধারণা ভুল। 
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির প্রমুখ বক্তব্য রাখেন ।
জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা হচ্ছে, তার বর্ণনা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat