ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন দুর্নীতিবাজ যে দলের হোক, দুর্নীতি করলে  শাস্তি  পেতে হবে- এটা নিশ্চিত করতে হবে।
আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন আয়োজিত অনুষ্ঠানে এক পূর্বধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
রাষ্ট্রপতি  বলেন দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি  বৈশ্বিক সমস্যা।
আর্থ-সামাজিকসহ প্রতিটি খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন দুর্নীতি আর উন্নয়ন একসাথে চলতে পারে না।
রাষ্ট্রপ্রধান মনে করেন দুর্নীতি সমাজে বৈষম্যের সৃষ্টি করে এবং অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নকে বাধগ্রস্ত করে।
দুর্নীতি দমনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপ জোর দেন।
আবদুল হামিদ বলেন দুর্নীতিবাজ, ঘুষখোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে। 
দুর্নীতি দমনে আরো কার্যকর ও সাহসী পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন আব্দুল্লাহ, কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান  এবং মো. জহুরুল হক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat