ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ১০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- ভারতে শিশু ধর্ষণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। শুধু শিশুই নয়, দেশটির রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘরে কোনো বয়সের নারীই বর্তমানে নিরাপদ নয়। সেখানে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হচ্ছেন না ধর্ষণকারীরা, প্রমাণ লুকাতে হত্যাও করে ফেলছেন নারীদের। যেখানে বর্তমানে ধর্ষণের চেয়ে গণধর্ষণের খবরই বেশি প্রকাশিত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো ধর্ষণের খবর ছাপা হচ্ছে খবরের কাগজে। সম্প্রতি কাঠুয়া এবং উন্নাও ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে গোটা ভারত। এমন ঘৃণিত কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন বহু তারকা। সেই তালিকায় এবার যোগ হল বলিউডের হট সেনসেশন সানি লিওনের নাম। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ধর্ষণের ঘটনায় মেয়ে নিশার ভবিষ্যত নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছেন তিনি। দত্তক নেয়া কন্যা নিশার সঙ্গের একটি ছবি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন সানি। লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সব খারাপ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। তার জন্য আমাকে যদি প্রাণ দিতে হয় তাতেও আমি প্রস্তুত। শিশুরা যেন সব খারাপ থেকে নিজেদের সুরক্ষিত মনে করতে পারে সেটা আমাদেরই দেখতে হবে। আসুন আমরা শিশুদের আরও আঁকড়ে ধরি। সব কিছু দিয়ে ওদের রক্ষা করি।’ ২০১৭ সালের জুলাইয়ে শিশুকন্যা নিশাকে দত্তক নেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল। চলতি বছরে আবার সারোগেসির মাধ্যমে জোড়া ছেলের মা-বাবা হয়েছেন তারা। সন্তানদের যে সানি খুব ভালোবাসেন সেটা তিনি এর আগেও জানিয়েছিলেন। কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে সাবেক এ কানাডিয়ান পর্ন তারকা সমাজের কাছে অনুরোধ করেছিলেন, তার অতীত পেশার কারণে যেন সন্তানদের অবহেলা না কর হয়, তাদের যেন ছোট করে না দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat