ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে।    
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ এবং ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র যৌথভাবে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিবিএস ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে। এর পরিপ্রেক্ষিতে এ দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন।  
আবদুল হামিদ বলেন,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আর্থসামাজিক উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৪ সালে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে বিবিএস প্রতিষ্ঠা করেন। 
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস দেশের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ’র টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’র  জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১’, পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ দারিদ্র্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহের গুরুত্ব অপরিসীম। দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে বিবিএস’র বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে- এটাই সকলের প্রত্যাশা।
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’র সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat