ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণু হুমকির উৎস এবং দেশটির অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে হবে। খবর তাস’র।
ঐ কূটনীতিক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমানু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পারমাণু নীতির বিষয় সতর্কতার সাথে পুনর্বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযতেœ পালন করা। একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং  তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।’
মাও জোর দিয়ে বলেন, চীনের কথিত পারমাণু হুমকির ব্যাপারে জল্পনা-কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পারমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র।
মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ফেব্রুয়ারির শুরুতে বলেছিল, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থল-ভিত্তিক আইসিবিএমের বেশি লাঞ্চার রয়েছে। প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পারমাণু সম্ভবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat