ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৫
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ মার্চ) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণে তিনতলা ভবনের দেয়ালের অংশ ধসে পড়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat