ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।
আগামীকাল ১১ মার্চ থেকে ১৩ মার্চ তিনদিন ব্যাপী এই সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে আজ এক বাণীতে সামিটের সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী বাণীতে ১১ মার্চ থেকে ১৩ মার্চ পযর্ন্ত ঢাকায় বাংলাদেশ বিজনেস সামিট এবং এফবিসিসিআই’র সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বাণীতে ইভেন্টে যোগদানকারি দেশের নাগরিক, প্রবাসী এবং বিদেশী প্রতিনিধিদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়েই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করেছে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ জাতি গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অবকাঠামো, উদ্যোক্তা সৃষ্টি এবং জনশক্তির দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রথম ধাপ হিসাবে আমরা এই যাত্রা ইতোমধ্যে শুরু করেছি। এখন আমরা বেসরকারি খাতের উন্নয়নে পরিবেশ সৃষ্টি এবং যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে বিজনেস খরচ কমিয়ে আনার কাজ করছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি বেসরকারি খাত হচ্ছে প্রবৃদ্ধি অর্জনের চালিকা শক্তি। ফলে আমাদের সরকার বেসরকারি শিল্প স্থাপন এবং বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিজনেস সামিট আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে সক্ষম এবং তাদের আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অবস্থা তুলে ধরতে সফল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat